ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ভাড়া বেশী নেয়ায় সড়ক অবরোধ সন্দ্বীপে বিএনপি প্রার্থীর ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল নির্বাচন উপলক্ষে টাকা বিতরণ করলে কঠোর শাস্তি পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কিনছে একটি দল : বিএনপি সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা বললেন উপদেষ্টা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

পররাষ্ট্রমন্ত্রী আমাদের দলের কেউ না: আব্দুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  2:19 PM

news image

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ নন, তার বক্তব্য দলের বক্তব্য নয়। এমনটা জানিয়েছেন ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। শনিবার (২০ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠান শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, আমার প্রথম কথা হল, এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী নিজেই ভালো বলতে পারবেন। যদি ধরে নেই মিডিয়া এবং সংবাদমাধ্যমে যেভাবে এসেছে সেই কথাটি তিনি বলেছেন, তাহলে আমি দলের পক্ষ থেকে আপনাদের বলি, এটি আমাদের দলের কোন কথা না। আমাদের দল সব সময় মনে করে ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান আমরা কোন অবস্থাতেই ভুলতে পারব না।  তিনি আরও বলেন, কিন্তু যে দল বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের মাটি মানুষের ভেতর থেকে গড়ে উঠেছে, যে দলের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস রয়েছে সেই দল কখনোই কোনও বিদেশি শক্তি নির্ভর ক্ষমায় যাওয়া বা ক্ষমতায় টিকে করার নীতিতে বিশ্বাস করে না। আপনারা কি কিছুটা বিব্রত এই বক্তব্যে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আব্দুর রহমান বলেন, তিনি আমাদের দলের কেউ না, তাই তার এই বক্তব্যে দল বিব্রত হওয়ার প্রশ্নই উঠে না। তবে তাকে অনুরোধ করবো, এমন কিছু বলবেন না যাতে দুষ্ট লোকেরা এর সুযোগ নিতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকবেন। দলগত ভাবে পররাষ্ট্রমন্ত্রীকে কিছু জানানো হয়েছে কিনা সেই উত্তরে তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে নিজেই কথা বলবেন।  আরেক প্রশ্নের উত্তরে আব্দুর রহমান বলেন, এর আগেই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণ বেহেশতে আছে বলতে তিনি বুঝিয়েছেন, আজকের যে বৈশ্বিক পরিস্থিতি তার মধ্যে বাংলাদেশের অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় এখনই সহনশীল তাই বুঝিয়েছেন। এদিকে একই অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনকেও প্রশ্ন করা হলে, তিনি সাংবাদিকদের এড়িয়ে যান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম