ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  10:55 AM

news image

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হুমকি উপেক্ষা করে ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শিগগিরই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল- এই গুঞ্জনের মধ্যে ইসরায়েলে ভারী বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ঠিক এমন অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানালেন, অন্যদের হুমকি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। জেরুজালেমে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রবিবার এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এ অঞ্চলের প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে ইরান রয়েছে এবং কখনোই পরমাণু শক্তিধর হতে পারবে না ইরান। একই ধরণের মত দেন রুবিও।মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে ইসমাইল বাঘায়ি জানান, আপনি একদিকে ইরানকে হুমকি দিতে পারেন না এবং অন্যদিকে সংলাপকে সমর্থন করার দাবি করতে পারেন না। বাঘাই বলেন, ইরান তার পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং তা অব্যাহত রাখতে দ্বিধা করবে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চলছে। গত তিন দশক ধরে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে ইরানের অধিকারের ওপর ভিত্তি করে চলে আসছি আমরা। নিশ্চয়ই আমরা কোনো দুর্বলতা দেখাব না এ ব্যাপারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম