ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন

পবিত্র আশুরা কবে জানা যাবে আজ

#

০৬ জুলাই, ২০২৪,  11:56 AM

news image

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে আজ। ১৪৪৬ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সভায় সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স  ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইফার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আজ শনিবার (৬ জুলাই) মহররম মাসের চাঁদ দেখা গেলে জিলহজ মাস ২৯ দিনের হবে এবং পরদিন রবিবার (৭ জুলাই) থেকে মহররম মাস শুরু হবে। সেক্ষেত্রে আগামী ১৬ জুলাই (মঙ্গলবার) পবিত্র আশুরা পালিত হবে।  আর যদি আজ মহররমের চাঁদ দেখা না যায় তাহলে জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং সেক্ষেত্রে সোমবার (৮ জুলাই) থেকে মহররম মাস শুরু হবে। এ অবস্থায় আগামী ১৭ জুলাই (বুধবার) পবিত্র আশুরা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম