ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

পবায় ট্রাক্টর ও দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মে, ২০২২,  12:11 PM

news image

রাজশাহীর পবা উপজেলায় ট্রাক্টর ও দুই মোটরসাইকেলের সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। রোববার (১৫ মে) বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বেলা পৌনে ১১টার দিকে প্রথমে রাজশাহী-নওগাঁ মহাসড়কে নওগাঁ থেকে রাজশাহী ও রাজশাহী থেকে নওগাঁগামী দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর মাটিভর্তি একটি ট্রাক্টর তাদের পেছন থেকে ধাক্কা দিলে শিশুসহ দুজন ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত আরও দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম