ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

পদ্মা সেতু হয়ে খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৪,  11:18 AM

news image

নতুন দুই জোড়া আন্তনগর ট্রেন ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে চলাচল শুরু হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। এর মাধ্যমে পদ্মা সেতু হয়ে এ রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হবে। বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, ৮২৫/৮২৬নং জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা-খুলনা ও ৮২৭/৮২৮নং রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে। খুলনা থেকে ৮২৫ জাহানাবাদ এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ৮২৬ জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে। বেনাপোল থেকে ৮২৭ রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। ৮২৮ রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ২টা ৩০ মিনিটে বেনাপোল পৌঁছাবে। ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে। ট্রেন দুইটির সাপ্তাহিক বন্ধের দিন সোমবার (১৬ ডিসেম্বর) এবং আসন সংখ্যা ৭৬৮ টি। আগামী ২১ ডিসেম্বর সকাল ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনসমূহের কাউন্টার, অনলাইন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কেনা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম