ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি ১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার

পদ্মা সেতু হওয়ায় বিএনপি ও তাদের দোসরদের বুকে বড় জ্বালা : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২২,  2:46 PM

news image

পদ্মা সেতু তৈরি হয়ে যাওয়ায় বিএনপি ও তাদের দোসরদের বুকে বড় জ্বালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৫ মে) সকালে নিজ বাসভবন থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতু হবে না, এই সরকার কখনো তা করতে পারবে না। পদ্মা সেতু হয়ে গেছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। তাই বিএনপি ও তাদের দোসরদের বুকে বড় জ্বালা। আগামী জাতীয় নির্বাচনে জনগণকে উন্নয়ন দেখানোর মতো বিএনপির কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, হাওয়া ভবনের দুর্নীতি, তারেক রহমানের দুর্নীতি, তাদের নেত্রীর এতিমের টাকা আত্মসাতের দুর্নীতি দেখানো ছাড়া বিএনপির আর কিছু নেই।

আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামসহ সারাদেশের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ভালো আচরণ করে মানুষকে খুশি করতে হবে। তা না হলে শেখ হাসিনার সাফল্য, অর্জন ও উন্নয়ন ম্লান হয়ে যাবে। দল থেকে দূষিত রক্ত বের করে দিয়ে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, চট্টগ্রামে কোন্দল আর দেখতে চাই না। দ্রুত চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন করতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থবিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খানম, উপপ্রচার প্রকাশনা আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম