ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও সক্ষমতার প্রতীক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  3:24 PM

news image

দুই কোর্টে সাজা পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাভাবিক জীবন উপহার দেয়ার পরেও ধন্যবাদ দেয় নাই। পদ্মা সেতু নিয়ে তারা ধন্যবাদ দেবে এমনটা আশা করা যায় না; এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বুধবার (২৯ জুন) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত পদ্মা সেতু সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও সক্ষমতার প্রতীক। বাংলাদেশের যে অর্জনের গল্প করা হোক, শেখ হাসিনাকে ছাড়া সম্ভব নয়। শ ম রেজাউল করিম আরও বলেন, ইনডেমনিটি অ্যাক্টের মাধ্যমে আইনের শাসন ধ্বংস করেছিল জিয়াউর রহমান। শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর সন্তান সবাইকে আইনের মুখোমুখি হতেই হবে। প্রধানমন্ত্রী মহানুভবতা দেখিয়ে খালেদা জিয়ার সাজা মওকুফ করেছেন। কিন্তু মন্ত্রী নিজে আইনের লোক হিসেবে তাদের সাজা পাওয়া উচিত বলে মনে করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম