ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

পদ্মা সেতু পরিচালনায় হবে স্বতন্ত্র কোম্পানি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২২,  10:17 AM

news image

ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও আশানুরূপ টোল আদায়ের জন্য রাষ্ট্রায়ত্ত একটি কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ। নতুন কোম্পানি গঠনের উদ্যোগ নেওয়া হলেও তারা এখনই পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব নেবে না। কারণ, আগামী পাঁচ বছরের জন্য এ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি) ও পদ্মা সেতু নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে (এমবিইসি)। তারা ৫ বছরে ৬৯৩ কোটি টাকা পাবে। এর আগে, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণের সময় ‘যমুনা সেতু’ বাস্তবায়ন কর্তৃপক্ষ গঠন করেছিল সরকার। পরে সেটিই সেতু কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠা পায়। একইভাবে পদ্মা সেতুর স্থায়িত্বকাল ১০০ বছর ধরে নতুন কোম্পানি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ও পরামর্শক বাদে পদ্মা সেতু প্রকল্পে মোট জনবল ৯৫। এর মধ্যে প্রকল্প পরিচালকসহ বড় পদে রয়েছেন ৩২ জন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তর থেকে এসেছেন। প্রকল্পের কাজ শেষ হলে তারা নিজ নিজ বিভাগে ফিরে যাবেন। আবার কারও কারও চাকরি থেকে অবসরে যাওয়ার সময় হয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম