ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

পদ্মা সেতু দেখতে জাজিরা প্রান্তে দর্শনার্থীদের ভিড়

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২২,  10:31 AM

news image

ছবি : সংগৃহীত

কোরবানীর ঈদকে কেন্দ্র করে পদ্মা সেতুতে ব্যক্তিগত গাড়ীতে রাজধানীসহ অন্যান্য স্থান থেকে পরিবার ও বন্ধু মহলসহ অনেকেই আসছেন পদ্মা সেতু উপভোগ করতে। এতে সেখানে রাতভর চলে দর্শনার্থীদের মিলন মেলা। এসময় শিমুলিয়া ঘাটের রেস্টুরেন্টগুলোতেও হয় প্রচুর মানুষের ভীড়। সরেজমিনে দেখা যায়,

ঈদের ছুটিতে যানজট বিহীন রাস্তাঘাট। পদ্মা সেতুর টোল প্লাজার সামনে প্রাইভেট গাড়ীর সারি সারি লাইন। মানুষ গভীর রাত পর্যন্ত তাদের ব্যক্তিগত গাড়ী নিয়ে পরিবারসহ আসছেন পদ্মা সেতু উপভোগ করার জন্য। তারা মাওয়া টোলপ্লাজা অতিক্রম করে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা দর্শনীয় স্থান ঘুরে জাজিরা টোল প্লাজা হয়ে পদ্মা সেতু উপভোগ করছেন। মাওয়া প্রান্তের টোল প্লাজার একজন কর্মীও জানালেন, ঈদের দ্বিতীয় দিন পর্যটকদের অনেক গাড়ী পারাপার হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থান থেকে আগত লোকজন রাতের খাবার খাওয়ার জন্য ভিড় জমান শিমুলিয়া ঘাটের রেস্টুরেন্টগুলোতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম