ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

পদ্মা সেতু দেখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২২,  12:05 PM

news image

পদ্মা সেতুর পাশে বোনের বাড়ি তাই বাবার সাথে বোনের বাসায় গিয়েছিলেন স্বপ্নের পদ্মা সেতু দেখতে। কিন্তু শেষ পর্যন্ত দেখা হলো না ডেমরার ৫ বছরের শিশু মো. নাসিমের। বাবার হাত থেকে ছুটে গিয়ে নদীতে ডুবে মারা যায় শিশুটি। শনিবার (২৫ জুন) দুপুরে পদ্মা সেতু সংলগ্ন নদীতে বাবা বাবুলের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয় তার। নাসিমের বাড়ি রাজধানীর ডেমরার উত্তর বাজার ব্রিজ সংলগ্ন এলাকায়। কান্নাভরা কণ্ঠে মৃতের বাবা বাবুল জানান, কীভাবে যে আমার হাত থেকে ছুটে গেল আমার কলিজার টুকরা নাসিম আমি টেরই পেলাম না।

ছেলে হারানোর এ কষ্ট আমি কীভাবে সইব বুঝতে পারছি না। আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না। স্বজনরা জানায়, পদ্মা সেতুর উদ্বোধন দেখতে ওই সেতু সংলগ্ন হলুদিয়া গ্রামে চাচাতো বোনের বাড়িতে গত শুক্রবার বাবা, চাচা ও ভাইয়ের সাথে বেড়াতে যান শিশু নাসিম। শনিবার দুপুরে হলুদিয়া গ্রামে পদ্মা নদীতে বাবা বাবুল তার দুই ছেলে নাফিস ও নাসিমসহ অন্যান্য আত্মীয়ের ৩-৪ জন বাচ্চাদের নিয়ে গোসল করতে নামেন। এ সময় অন্যান্য বাচ্চাদের খেয়াল করতে গিয়ে অসাবধানতাবশত বাবুলের হাত থেকে নাসিম ছুটে গিয়ে পানিতে ডুবে যায়। এ ঘটনায় অন্তত ১৫ মিনিট পরে নদী থেকে নাসিমের লাশ উদ্ধার করতে সক্ষম হন তার বাবা। পরে শনিবার বিকালে তার লাশ ডেমরায় আনার পর নিয়মকানুন শেষে ওই রাতেই ডেমরা কবরস্থানে লাশ দাফন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম