ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

পদ্মা সেতুর প্রথম লেডি বাইকার রোবায়েত রুবা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২২,  6:11 PM

news image

যানচলাচলের জন্য পদ্মা সেতুর খুলে দেয়ার পর যেনো সেতু পাড়ি দেয়ার উৎসব চলছে সবার মাঝে। পদ্মা সেতুতে নারী হিসেবে মোটরসাইকেল চালিয়ে প্রথমে উঠেছেন লেডি বাইকার রোবায়েত রুবা। রাজধানী মিরপুরের শেওড়াপাড়া থেকে তিনি মোটরসাইকের নিয়ে সকালে সেতুতে ওঠেন। উদ্বোধনের দিনে নারী মোটরসাইকেল চালক হিসাবে প্রথমে তিনি সেতুতে উঠলেন তিনি। সে হিসাবে রুবা পদ্মা সেতুতে ওঠা প্রথম লেডি বাইকার। রোববার (২৬ জুন) সকাল ৯টায় পদ্মা সেতুতে পৌঁছান তিনি। পেশায় একজন ইউটিউবার রোবায়েত রুবা জানান, তার উচ্ছ্বাসের কথা। তিনি বলেন, এ অনুভূতি ব্যক্ত করার মতো না। সকালে মিরপুর শেওয়াড়াপাড়া থেকে বাইক চালিয়ে এসেছি। অনেক আনন্দ লাগছে। যদিও আমার বাড়ি ঢাকায়, তবে এই সেতু নদীর ওইপাড়ের মানুষের জন্য বড় পাওয়া। সঠিক ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান রুবা। বলেন,

সেতুতে নিয়ম অনুয়ায়ী গাড়ি চালানো উচিত। লিখে দিয়েছে ৮০কি.মি। আমি আইন মান্য করে বাইক চালিয়ে এসেছি। সবাইকেই একই অনুরোধ করবো। এদিকে, বহু প্রতিক্ষার পর স্বপ্নের সেতু দিয়ে নদী পারাপার হওয়ার আনন্দের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজায়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক, প্রাইভেটকার ও পিকআপসহ বিভিন্ন যানবাহন পাড়ি দিচ্ছে পদ্মা সেতু। গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি পদ্মা সেতু দেখতে আসেন বহু মানুষ। নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে থাকে সবাই। উদ্বোধনের প্রায় ১৮ ঘণ্টা পর রোববার (২৬ জুন) সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। এর আগে শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫৮ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এ সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম