ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

পদ্মা সেতুর নাটবল্টু খোলা সেই যুবকের নামে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  2:03 PM

news image

পদ্মা সেতুর রেলিংয়ের নাটবল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও করা বায়েজিদ নামের সেই যুবকের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। সোমবার (২৭ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সিআইডি। সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ জানান, বায়েজিদ ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, পদ্মা সেতুর নাটবল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়।

এতে বোঝা যায় এটি হাত দিয়ে খোলা হয়নি, সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এর আগে রোববার (২৬ জুন) বিকেলে বায়েজিদকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে সিআইডি। তার বাড়ি পটুয়াখালীতে। প্রসঙ্গত, পদ্মা সেতুর খুলে দেওয়ার প্রথম দিনে (রোববার) ব্যাপক বিশৃঙ্খলায় দেখা দেয়। নিয়ম ভেঙে সেতুতে ছবি তোলা, টিকটক বানানো, নাটবল্টু খোলা, মূত্র বিসর্জন, টোল প্লাজার ব্যারিয়ার ভাঙন ও মালামাল-যন্ত্রপাতি চুরির মতো নানান ঘটনা ঘটেছে। সেতুতে এমন বিশৃঙ্খলা দেখে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। সোমবার ভোর ৬টা থেকে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম