ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

পদ্মা সেতুর উদ্বোধনের ট্রেনে পাথর নিক্ষেপ, কিশোর আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৩,  1:57 PM

news image

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আগামী মঙ্গলবার (১০ অক্টোবর) ট্রেন চলাচল শুরু হবে। পদ্মা সেতুর উদ্বোধনের অপেক্ষায় থাকা ওই ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে রাতুল শেখ (১৩) নামের এক কিশোরকে আটক করেছে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ। শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেন। আটক কিশোর রাতুল শেখ পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। সে অষ্টম শ্রেণির ছাত্র। রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী পদ্মা রেল সেতু উদ্বোধন করবেন। রেল সেতু উদ্বোধনী ট্রেন ঈশ্বরদী থেকে শুক্রবার সকালে আসার সময় পাংশার কালিকাপুর ব্রিজ অতিক্রম করলে সেখান থেকে এক কিশোর দুটি পাথর ট্রেনের দিকে ছুঁড়ে মারে। একটি পাথর ট্রেনের নিচে লাগে ও অপরটি ট্রেনের একটি এসি বগি দরজার গ্লাসে লেগে ভেঙে যায়। এ সময় জিআরপি পুলিশ, আরএনবি ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। পরে ওই কিশোরকে শনাক্ত করে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম