ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

পদ্মা সেতুর উদ্বোধনী উদযাপন উপলক্ষে বরিশালে প্রস্তুতি সভা

#

২০ জুন, ২০২২,  9:52 PM

news image

ক্যাপসনঃ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে সোমবার (২০ জুন) বরিশাল জেলা প্রশাসনের অয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। সোমবার (২০ জুন) বিকাল ৩ টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ্, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ওয়াহেদুর রহমান, সরকারি ব্রজমোহন কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, পদ্মা সেতু দক্ষিণাঞ্চলে বিপ্লব ঘটাতে যাচ্ছে। পর্যটন শিল্পের পাশাপাশি পায়রা সমুদ্র বন্দরসহ শিল্প কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখবে এ সেতু। শুধু মাত্র স্বপ্ন নয় এবার বাস্তবেই গোটা দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলে যাচ্ছে। সভায় অতিথিরা আসন্ন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বরিশালে ২৫ জুন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে সকাল ৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বণ্যাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হবে। পরে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান ডিজিটাল ডিসপ্লেতে উপভোগ করা হবে। পরবর্তীতে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৫ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম