ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, এবারও অনলাইনে বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ফিতরার হার নির্ধারণ খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে মুরগি-ডিম নেবে না সৌদি আরব

পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২২,  11:07 AM

news image

পদ্মা সেতু দিয়ে শুক্রবার রেকর্ড পরিমাণ ৩১ হাজার ৭২৩টি যান পারাপারে আয় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। উদ্বোধনের পর এটি এ পর্যন্ত রেকর্ড টোল আদায়। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা থেকে শুক্রবার (৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে এই টোল আদায় হয়। সেতুতে যান চলাচল শুরু পর এদিনই সর্বোচ্চ টোল উত্তোলন হয়েছে। এ সময়ে মাওয়া প্রান্তে ১৯ হাজার ৬৬৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। আর জাজিরা প্রান্তে ১২ হাজার ৫৬টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা। ঈদ সামানে রেখে প্রতিদিনই আগের দিনের রেকর্ড অতিক্রম করছিল। প্রথম ১২ দিনে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি যান পদ্মা সেতু পারাপার হয়। এর আগের রেকর্ড ছিল গত শুক্রবার (১ জুলাই)।

এদিন ৩ কোটি ১৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, ২৬ জুন পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচলের প্রথম দিনে পদ্মা সেতুর উভয় প্রান্তে ৫১ হাজার ৩১৬টি যান পারাপার হয়েছে। উভয় প্রান্তে প্রথম দিনের টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ২৬ হাজার ৫৮৯টি যানবাহনে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৮ লাখ ৮৭ হাজার ১৫০ টাকা। জাজিরা প্রান্তে প্রথম দিন ২৪ হাজার ৭২৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা। দ্বিতীয় দিন ২৭ জুন মাওয়া প্রান্তে ২২ হাজার ৭৮০টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ১০ হাজার ৫৯৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় ১ কোটি ৫ লাখ ১০ হাজার ৯০০ টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ১৮৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৫০ টাকা। ২৮ জুন মাওয়া প্রান্তে ১৪ হাজার ৪৯৩টি যান পারাপারের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ৪৫০টাকা। ২৯ জুন উভয় প্রান্তে ১৪ হাজার ১০৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা। মাওয়া প্রান্তে ৬ হাজার ৯৮৯টি যানবাহনের বিপরীতে ৯৫ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ১১৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৯৭ লাখ ৫৯ হাজার ৬৫০ টাকা। ৩০ জুন মাওয়া প্রান্তে ১৪ হাজার ৪১০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪৫০ টাকা। মাওয়া প্রান্তে ৭ হাজার ৫১৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১ লাখ ৪১ হাজার ৪৫০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৮৯৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৯৬ লাখ ৫১ হাজার টাকা। ১ জুলাই উভয় প্রান্তে ২৬ হাজার ৩৯৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা। মাওয়া প্রান্তে ১৩ হাজার ৮০১টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয় ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ৫৯৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৫১ লাখ টাকা। ২ জুন উভয় প্রান্তে ১৮ হাজার ৪টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ২ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৬৫০টাকা। মাওয়া প্রান্তে ৮ হাজার ৩৭৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৮ লাখ ৯৬ হাজার ৪৫০টাকা । জাজিরা প্রান্তে ৯ হাজার ৬২৭টি যানবাহনের টোল আদায় হয় কোটি ২৩লাখ ৭৫ হাজার ২০০ টাকা। ৩ জুন উভয় প্রান্তে ১৩ হাজার ৩৯১টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৯১ লাখ ৯৬ হাজার ৩৫০ টাকা। মাওয়া প্রান্তে ৬ হাজার ৬০৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৯৪ লাখ ৫১ হাজার ২০০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৭৮৬টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ৯৭ লাখ ৪৫ হাজার ১৫০ টাকা। ৪ জুন উভয় প্রান্তে ১৩৬২৪টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা। মাওয়া প্রান্তে ৬ হাজার ৪১৪টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ৯৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ১০টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৫ লাখ ১ হাজার ২৫০ টাকা। ৫ জুন উভয় প্রান্তে ১৫ হাজার ৩৯৩টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা। মাওয়া প্রান্তে ৭ হাজার ৬৩১টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয় ১ কোটি ৯ লাখ ২২ হাজার ৮৫০ টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ৭৬২টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয় ১ কোটি ১৭ লাখ ৫৩ হাজার ৮৫০ টাকা। ৬ জুন উভয় প্রান্তে ১৬ হাজার ৭০৯টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩ হাজার ৭৫০ টাকা। মাওয়া প্রান্তে ৮ হাজার ৮৭৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ২৪ লাখ ৬৬ হাজার ৬৫০ টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ৮৩২টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ১ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা। আর ৭ জুলাই ২২ হাজার ৭০৩টি যান পারাপারে আয় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম