ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

পদ্মা সেতুতে মোটরসাইকেল পার হচ্ছে পিকআপে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  12:13 PM

news image

পদ্মা সেতুতে আজ সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সেতু বিভাগ প্রজ্ঞাপন দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হলে কয়েকজন বাইকার জোর করে সেতু পার হওয়ার চেষ্টা করে। এ সময় তাদেরকে বিক্ষোভ করতে দেখা যায়। অনেককে আবার পিকআপ ভাড়া করে তাতে মোটরসাইকেল তুলে নিয়ে পদ্মা সেতু পার হতে দেখা গেছে।

এ ব্যাপারে মোটরসাইকেলের এক চালক বলেন, সেতুর ওপারে গুরুত্বপূর্ণ কাজ আছে। নিষেধাজ্ঞা দিলেও সেতু পার হতে হবে। এ কারণেই এ কায়দা অবলম্বান করেছি। মোটরসাইকেল প্রতি ৪০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে বলেও জানানা তিনি। এর আগে সেতুর মাওয়া প্রান্তে রোববার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়। তারপরেই অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করে সেতু বিভাগ। গতকাল রোববার যান চলাচলের জন্য পদ্মা সেতুর খুলে দেওয়া হয়। প্রথম দিনেই ব্যাপক বিশৃঙ্খলায় দেখা দেয়। নিয়ম ভেঙে অনেকেই দেখা গেছে সেতুর নাটবল্টু খোলা, ছবি তোলা, টিকটক বানানো, মূত্র বিসর্জনসহ নানান ঘটনা ঘটিয়েছেন। সেতুতে এমন বিশৃঙ্খলা দেখে নড়েচড়ে বসে কর্তৃৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম