ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪২ সাহাবি উসমান (রা.)-এর ব্যাবসায়িক সাফল্যের কৌশল রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০ ঢাকার আবাসনচাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর কড়া নিরাপত্তায় রণবীরের ‘প্রলয়’ ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, অবতরণের আগে ফিরে গেল বিমান এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতা, বড় সংকটের আশঙ্কা

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৬,  11:07 AM

news image

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৮ বছর) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে সেতুতে ফেলে পালিয়ে গেছেন মোটরসাইকেল চালক। নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিলেন। কোনো কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়লে চালক তাকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহযোগিতায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।


পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম