ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

পদ্মা সেতুতে থেমে থাকা পিকআপভ্যানে ধাক্কায় নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৩,  11:19 AM

news image

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে থেমে থাকা একটি পিকআপ ভ্যানকে আরেকটি পিকআপভ্যান পেছনে ধাক্কা দেয়ায় চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর উপজেলার সাত্তার শেখের ছেলে কুদ্দুস শেখ (৩৫)। কুদ্দুসের সহযোগী মো. আরিফ জানান, পদ্মা সেতুর ওপর একটি পিকআপভ্যান পার্কিং করা ছিল। তবে চালক কুদ্দুস সেটি বুঝতে পারেনি। তার নিজের পিকআপ ভ্যানটি চালিয়ে থেমে থাকা সেই পিকআপ ভ্যানটির পেছনে ধাক্কা দেয়। এতেই এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম