ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

পদ্মা সেতুতে ঈদযাত্রার ৯ দিনে ২৯ কোটি টাকা টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৪,  11:08 AM

news image

পদ্মা সেতুতে ঈদযাত্রার ৯ দিনে ২৯ কোটি ৩১ লাখ ৭১ হাজার ৩৫০ টাকার টোল আদায় হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) জানিয়েছে,. গত ১০ জুন থেকে ১৮ জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বিবিএ’র অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, ঈদযাত্রার এই ৯ দিনে দুই প্রান্ত দিয়ে ২ লাখ ৫২ হাজার ২৬৯টি যানবাহন পদ্মা সেতু অতিক্রম করে। তিনি আরও জানান, ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয় ১৪ জুন। এদিন আদায় হয় ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা। ১৫ জুন টোল আদায় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা। ১৬ জুন আদায় হয় ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৫০ টাকা। ১৭ জুন ঈদের দিন টোল আদায় হয় ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা এবং ১৮ জুন ২ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা টোল আদায় হয়। এর আগে ১০ জুন টোল আদায় হয় ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। ১১ জুন আদায় হয় ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। ১২ জুন টোল আসে ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা। ১৩ জুন টোল আদায় হয় ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭০০ টাকা। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এই ৯ দিনে মোট টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয় ১৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৬৫০ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম