ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

পদ্মায় তলা ফেটে স্পিডবোট ডুবি

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২২,  5:27 PM

news image

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া স্পিডবোটটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের দিকে যাচ্ছিল। এসময় স্পিডবোটে ১১ জন যাত্রী ছিলেন। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে। বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই। জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে স্পিডবোটটি মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পদ্মা সেতুর কাছাকাছি পৌঁছালে ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে-নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে যাত্রীদের উদ্ধার করে। কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহানুর আলী জানান, বোটটির তলা ফেটে ডুবে যায়। তবে সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কেউ হতাহত ও নিখোঁজ হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম