ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পদ্মায় নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুন, ২০২৩,  11:52 AM

news image

রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর মধ্যে সারোয়ার সায়েম নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় জেলেরা নদীতে ভাসতে দেখে একটি মরদেহ উদ্ধার করে। পরে এটি সারোয়ার সায়েমের বলে শনাক্ত করা হয়। এদিকে খন্দকার রিফাত নামে নিখোঁজ আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় মাঝিরা। রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, পদ্মায় নেমে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রকে উদ্ধার অভিযানে ছয়জন ডুবুরি কাজ করে। রবিবার সকালে স্থানীয় জেলেরা একজনের মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে। এটি সারোয়ার সায়েমের। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালাচ্ছে। এর আগে, শনিবার বেলা ১১টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ শিক্ষার্থী পদ্মার চরে ফুটবল খেলতে যায়। ঘণ্টাখানেক ফুটবল খেলার পর নদীতে গোসলে নেমে একটু দূরে গেলে রিফাত ডুবতে শুরু করে। এ সময় আরেক বন্ধু সায়েম রিফাতকে বাঁচাতে গেলে সেও ডুবে যায়। অন্য সহপাঠীরা চেষ্টা সত্ত্বেও উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম