ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৫,  1:59 PM

news image

বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন ১২ পুলিশ কর্মকর্তআজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত ১২ পুলিশ কর্মকর্তা হলেন, পুলিশের বিশেষ শাখার (এসবি) আইজি (চলতি দায়িত্বে) মো. গোলাম রসুল, পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) এ কে এম আওলাদ হোসেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. আকরাম হোসেন, সিএমপি কমিশনার (ডিআইজি) হাসিব আজিজ, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) গাজী জসীম উদ্দিন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) আবু নাছের মোহাম্মদ খালেদ, এসএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) মো. রেজাউল করিম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. মোস্তফা কামাল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মোসলেহ উদ্দিন আহমদ, সিআইডির অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহ এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন। এর আগে সুপিরিয়র সিলেকশন বোর্ড গত ৮ মে’র ১৫তম সভায় তাদের পদোন্নতির সুপারিশ করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শনিবার এ পদোন্নতির সুপারিশ অনুমোদন করেন।  রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক চিঠিতে ১২ পুলিশ কর্মকর্তার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে অনুরোধ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম