ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

পদত্যাগ করা বিএনপির এমপিদের আইনি নোটিশ

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২২,  12:56 PM

news image

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপি এমপিরা রাষ্ট্র থেকে কি কি সুবিধা নিয়েছেন তা জানতে চেয়ে সংসদ সচিবসহ ৭ জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সোমবার (১২ ডিসেম্বর) এ নোটিশ পাঠান তিনি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না পেলে আইনি ব্যবস্থা হবে বলেও উল্লেখ করা হয়। আইনি নোটিশে উল্লেখিত বিএনপির ৭ এমপিরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশীদ ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা। এর আগে রোববার জাতীয় সংসদে পদত্যাগপত্র জমা দিন বিএনপির এমপিরা।  নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি শনিবার গোলাপবাগের সমাবেশে সংসদে না যাওয়ার ঘোষণা দেয়। সেখান থেকে জানানো হয়, দলের সাত এমপি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দেবেন স্পিকারের কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সিদ্ধান্তে এই পথে যাচ্ছেন দলটির সংসদ এমপিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম