ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

পদত্যাগ করলেন পেরুর প্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর, ২০২২,  6:07 PM

news image

পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো বৃহস্পতিবার ঘোষণা করেছেন, তিনি সংসদের সঙ্গে বিরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী অ্যানিবাল টরেসের পদত্যাগ গ্রহণ করেছেন এবং শিগগিরই একটি নতুন মন্ত্রিসভা গঠন করবেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত গভীর রাতের এক বার্তায় ক্যাস্তিলো বলেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করার পর, দেশের তরে তার কাজের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই । অতপর আমি মন্ত্রিসভায় রদবদল করব।’ খবর এএফপি’র। রক্ষণশীল-নিয়ন্ত্রিত সংসদে প্রেসিডেন্টের সঙ্গে বিরোধ অব্যাহত থাকায় এই পদত্যাগ আসে এবং তিনি বিস্তৃত অপরাধমূলক তদন্তের মুখোমুখি হয়েছেন।

২০২১ সালের জুলাই থেকে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা ইতোমধ্যে পার্লামেন্টে দুটি অভিশংসনের প্রচেষ্টা এবং তার পরিবার ও রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে অভিযোগসহ ছয়টি দুর্নীতি মামলায় তদন্তের মুখোমুখি হয়েছেন। তবে তিনি ওইসব অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা করেছেন । ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করা ৭৯ বছর বয়সী আইনজীবী টোরেস, এর আগে সংসদ সংবিধান সংশোধনের বিষয়ে গণভোটের অনুমতি না দিলে তিনি পদত্যাগ করবেন বলে সতর্ক করেছিলেন। ১৬ মাস আগে ক্যাস্তিলো দায়িত্ব গ্রহনের পর থেকে টোরেস চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। প্রেসিডেন্টকে আগামী দিনে একটি পঞ্চম মন্ত্রিসভায় নিয়োগ দিতে হবে এবং নতুন প্রধানমন্ত্রীকে তাদের নিয়োগের ৩০ দিনের মধ্যে কংগ্রেস দ্বারা নিশ্চিত করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম