ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

পদত্যাগ করলেন ডমিঙ্গো

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২২,  5:36 PM

news image

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার তিনি তার সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন। বুধবার সকালে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস দ্য ডেইলি স্টারকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ' হ্যাঁ তিনি পদত্যাগ করেছেন। আমাদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।' সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে। দক্ষিণ আফ্রিকান এই কোচের সঙ্গে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল বিসিবির। চুক্তির শেষের ১১ মাস আগেই দায়িত্ব ছেড়ে দিলেন তিনি। গত রোববার ভারতের বিপক্ষে টেস্ট হারার পরই ডমিঙ্গোর বিদায়ের আভাস পাওয়া যায়। সেদিন জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছিলেন,

কোচিং প্যানেলে বদল আনতে যাচ্ছেন তারা। দলের প্রভাব বিস্তার করতে পারেন এমন কোচ বেছে নিবেন তারা। পরদিন আলাদা একটি অনুষ্ঠানে ডমিঙ্গোর পারফরম্যান্সের প্রশংসা করলেও নতুন কোচের প্রয়োজনীয়তার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান দক্ষিণ আফ্রিকান এই কোচ। সেই বছর ওয়ানডে বিশ্বকাপের পর স্টিভ রোডসকে সরিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। রোডসের জায়গায় দায়িত্ব পেয়ে বাংলাদেশকে বেশ কিছু সাফল্য এনে দেন ডমিঙ্গো। তার অধীনে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে পায় স্মরণীয় জয়। দক্ষিণ আফ্রিকায় গিয়ে ওয়ানডে সিরিজ জয়, ভারতকে কদিন আগে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারানোর মতো সাফল্য আসে। তবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে একটাও ম্যাচ জেতেনি বাংলাদেশ। বছরের শুরুতে নিউজিল্যান্ডে টেস্ট জিতলেও বাকি সময়টায় নড়বড়ে পারফরম্যান্স দেখা যায় টেস্টে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ডমিঙ্গোকে সরিয়ে দেওয়া হয় টি-টোয়েন্টি সংস্করণ থেকে। ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে কুড়ি ওভারের ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়ে পাঠানো হয় অস্ট্রেলিয়া বিশ্বকাপে। গণমাধ্যমেও সেসময় কড়া মন্তব্য করে আলোচনায় আসেন ডমিঙ্গো। চুক্তির বেশ আগেই তার সঙ্গে বিসিবির সম্পর্কে চুকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। তবে এতকিছু পরও টিকে গিয়েছিলেন তিনি। ভারত সিরিজে প্রধান কোচ হিসেবে দেখা যায় তাকেই। ওয়ানডে সিরিজে ভারতকে হারানোর পর ডমিঙ্গো আরেক দফা টিকে যান কিনা সেই সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে টেস্ট সিরিজে ফের হতাশাজনক ফলের পর তাকে নিয়ে ভিন্ন পথে হাঁটার আভাস দেয় বিসিবি।  তেতো পরিস্থিতি টের পেয়ে নিজে থেকেই সরে যাওয়ার ঘোষণা দিলেন ডমিঙ্গো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম