ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

পণ্যের মজুত পর্যাপ্ত, রমজানে দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৩,  7:58 PM

news image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহেও কোনো ঘাটতি নেই। আসন্ন রমজান মাসে দাম বাড়ার কোনো আশংকা নেই বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার (৪ জানুয়ারি) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। রমজানে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার আহ্বান জানিয়েছে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘ভোজ্যতেল, পেঁয়াজ, ছোলার মতো পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় স্বাভাবিক আছে। আসন্ন রমজানে সমস্যা হবে না। ডলারের কারণে আগামীতে দামের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে। তবে, ভোক্তারা একসঙ্গে পুরো রহমজান মাসের পণ্য কিনলে বাজারে এর একটা প্রভাব পড়ে। অসাধু ব্যবসায়ীরা তখন এ সুবিধা নিয়ে থাকে।’ এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী।  টাস্কফোর্সের সভার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজকে সাতটা ইস্যু নিয়ে কথা হয়েছে। চিনির মজুত পরিস্থিতি ভালো। তবু দাম একটু বেশি। রমজানে দাম নিয়ে কোনো সমস্যা হবে না। অনেক সময় ছোটো সংকটকে আমরা বড় করে দেখি। আমাদের ভোক্তা অধিকার সক্রিয় রয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম