ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পটুয়াখালী-৪ আসনে আ’লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

#

২৯ নভেম্বর, ২০২৩,  4:28 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো: মহিববুর রহমান মহিব। আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন। এসময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান (সিআইপি), উপ-মহাদেশের প্রখ্যাত অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র মো: আনোয়ার হোসেন হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন, সম্পাদক মো: সাইদুজ্জামান মামুন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন, গনমাধ্যম কর্র্মী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় অধ্যক্ষ মহিব বলেন, ’একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে যে ইশতেহার দিয়েছিলাম ৫ বছরে তার অধিকাংশই বাস্তবায়ন করেছি। এবার ১৭ কোটি মানুষের দোয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুন:রায় রাষ্ট্রনায়ক হিসেবে অধিষ্ঠিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। এবং আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে কলাপাড়াকে জেলায় রুপান্তর, বিমান বন্দর স্থাপন, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন এবং ঢাকা-কুয়াকাটা রুটে ট্রেন লাইন চালু করার জন্য কাজ করবো।’এর আগে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল উপলক্ষ্যে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। হাজার হাজার নেতা-কর্মী এ দোয়া মিলাদে অংশ নেয়। পরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেন অধ্যক্ষ মহিব। সহকারী রিটার্নিং অফিসার মো: জাহাঙ্গীর হোসেন বলেন, আদ্য দিন আ’লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও ৫ জন কলাপাড়া থেকে এবং ১ জন রাঙ্গাবালী থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম