ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২,  3:27 PM

news image

পটুয়াখালীর বসাক বাজারে ভাড়া করা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে আরোহী ইউপি সদস্য মোহাম্মদ হানিফ গাজী রাস্তায় ছিটকে পড়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে অন্য আরোহী মো. শামীমকে। নিহত হানিফ গাজী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার মরদেহ বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৫২ বছর বয়সী ইউপি সদস্য হানিফ গাজী ঘটনার সময় আমখোলার নিজ বাড়ি বলইকাঠী থেকে ভাড়া মোটরসাইকেলে পটুয়াখালীতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। বসাক বাজারে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হরায়। এতে চালক শামীম এবং আরোহী হানিফ গাজী রাস্তায় ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান হানিফ গাজী। এছাড়া শামীমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত হানিফ গাজী আমখোলা ইউনিয়নের বলইকাঠী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ৮ ছেলে-মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম