ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পটুয়াখালীতে কনকা, গ্রী ও হাইকো ব্রান্ড ইলেকট্রনিক্স পণ্যের সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন

#

১৫ জানুয়ারি, ২০২৩,  4:03 PM

news image

গোফরান পলাশ: কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্যের সেলস ও ডিসপ্লে সেন্টার সাগরকন্যা কুয়াকাটার প্রবেশদ্বার পটুয়াখালী জেলা শহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুর দুইটায় শহরের সদর রোড এলাকায় এ সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন করা হয়। বিশ্বের নামকরা ওয়ান কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্যের উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রো মার্টের সেলস এন্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেন ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেইল) মোঃ জুলহাক হোসাইন। এ সময় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিটেইল সেলস অ্যান্ড অপারেশন কামরুস সুফি, জোনাল ম্যানেজার রিটেইল সেলস অ্যান্ড অপারেশন পারভেজ রয় এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সূত্র জানায়, দীর্ঘ দুই যুগের ও বেশী সময় ধরে দেশের ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা বিশ্বস্ততা ও সুনামের সাথে পূরণ করছে কনকা, গ্রী ও হাইকো  ব্র্যান্ডের পণ্য। গ্রী ব্র্যান্ড দেশে এয়ার কন্ডিশনার চাহিদার প্রায় ৬০ শতাংশ, কনকা ব্র্যান্ড রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি চাহিদার ৩০ শতাংশ এবং হাইকো ব্র্যান্ডের পণ্য ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স চাহিদার ৫ শতাংশ দখল  করে আছে। এছাড়া কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। দেশব্যাপী গ্রাহকদের ব্যাপক চাহিদার কারণে এবং নিরিবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম