ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল আগামীকাল

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২১,  10:45 AM

news image

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল সোমবার (২২ নভেম্বর) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার কমিশনের ৯০তম সভা আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া কমিশন সভার আলোচ্যসূচিতে পঞ্চম ধাপে ইউপির সাধারণ নির্বাচনের বিষয়টি এজেন্ডায় রাখা হয়েছে।

ইসি সূত্র জানায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটের তারিখ ও কতোটি ইউপিতে ভোটগ্রহণ করা হবে, সে বিষয়ে ওই কমিশন সভায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রায় এক হাজার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। গত ১৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। ফলে শিগগিরই পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে।’ গত, ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথমধাপের ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১০০৪ এবং চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ৮৪০টি নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে প্রায় এক হাজার ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম