ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

পঞ্চদশ সংশোধনী সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: অ্যাটর্নি জেনারেল

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৪,  2:21 PM

news image

সংবিধানের পঞ্চদশ সংশোধনী সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে হাইকোর্টে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চে পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল সংক্রান্ত শুনানিতে এ মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এই সংশোধনী বাতিল না হলে ৯০ ও ২৪ এর গণঅভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছে, তাদের আত্মা শান্তি পাবেনা। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে। এম আসাদুজ্জামান আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়েছে। ক্ষুন্ন হয়েছে সংবিধানের শ্রেষ্ঠত্ব। তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। এ নিয়ে পঞ্চম দিনের মত পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল শুনানি হচ্ছে হাইকোর্টে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম