ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত

পঞ্চগড়ে সকালের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২৫,  10:56 AM

news image

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এ জেলায় গত পাঁচ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে করে নিম্ন আয়ের সাধারণ মানুষের দুর্ভোগ শুরু হয়ে গেছে।  আবহাওয়া অফিস বলছে, গত পাঁচ দিন ধরে জেলার তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির ঘরে উঠানামা করছে। সোমবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ। তাপমাত্রা কমে আসার সাথে দিনের দিকে সূর্য ওঠার পর তাপমাত্রা বাড়ায় ২৫ থেকে ২৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছায়, যার ফলে দুপুরে মিলছে উষ্ণতা। এদিকে উত্তর-পশ্চিম দিক থেকে নেমে আসা হিমেল বাতাসে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত এক হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ৫ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে। তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নেই। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও নিচে নামতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও ধীরে ধীরে কমে শীতের তীব্রতা বাড়বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম