ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশবরেণ্য ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান দেশে মজুদ থাকা জ্বালানির পরিমাণ জানালেন বিপিসি চেয়ারম্যান রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা বাসের অগ্রিম টিকিটের জন্য গাবতলীতে উপচেপড়া ভিড় এক মাসের জন‍্য ভিসার মেয়াদ বাড়ালো কাতার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বুধবার, দেশে কখন কোথায় দেখা যাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ে নৌকাডুবি: আরও ৪ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৬৫

#

নিজস্ব প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০২২,  10:12 AM

news image

পঞ্চগড়ের বোদায় নৌকাডুবির ঘটনায় আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আওলিয়াঘাট থেকে ১৬ কিলোমিটার দূরে দেবীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন পুরুষ, এক শিশু ও একজন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক শেখ মো. মাহাবুবুল আলম জানান, সকাল থেকে পঞ্চগড়সহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আট ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছেন। এর বাইরেও রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা তিনটি দলের ৯ ডুবুরি উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। এখনও তালিকাভুক্ত ৬৫জন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে পলি রানী (১৪), লক্ষ্মী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দিপঙ্কর (৫), প্রিয়ান্তা রানী (৫), খুকি রানী (৩৫), প্রলিমা রানী (৫৫), তারা রানী (২৪), শোনেকা রানী (৬০), ফাল্গুনি রানী (৫৫), প্রমিলা রানী (৭০), ধনবালা (৪৭), সুমিত্রা রানী (৫৭), সফলতা রানী (৪০), শিমলা রানী (৩৫), নৌকার মাঝি হাসান আলী (৫২), উশোষী রানী (২), তনুশ্রি রানী (২), শ্রেয়শী রানী (২), বিমল চন্দ্র (৪৫), শ্যামলি রানী (৩৫), জোতিষ চন্দ্র (৫৫) রূপালি রানীর (৩৫) পরিচয় শনাক্ত হয়েছেন। এর আগে রোববার দুপুরে উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় করে যাচ্ছিলেনে দেড় শতাধিক সনাতন ধর্মালম্বী। অতিরিক্ত যাত্রীর বহন করায় নৌকাটি করতোয়া নদী আওলিয়াঘাট এলাকায় ডুবে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম