ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পঞ্চগড়ের তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

#

নিজস্ব প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২২,  8:58 AM

news image

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমে এসেছে ৮ ডিগ্রির ঘরে। এতে করে কনকনে শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সকাল থেকে কুয়াশার পরিমাণ কম থাকলেও উত্তর থেকে বয়ে আসা হিমেল হওয়ার দাপট অনেকটাই বেড়ে গেছে। ব্যস্ততম সড়কগুলোতে জনসাধারণের চলাচল অনেকটাই কম লক্ষ্য করা গেছে। শহরের ধাক্কা মার এলাকার আব্দুল হাই নামে এক রিকশাচালক  বলেন,

গতকালের (বৃহস্পতিবার) থেকে আজ কুয়াশার পরিমাণ অনেক কম। তবে কনকনে শীতের দাপটে ঘর থেকে বের হওয়াই কঠিন। রিকশা চালাতে অনেক কষ্ট হচ্ছে। এদিকে যাত্রীর সংখ্যাও কম। জমির উদ্দিন নামে এক পথচারী বলেন, যে কনকনে ঠাণ্ডা, এতে ঘর থেকে বের হওয়াই মুশকিল। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজ্জামান বলেন, শুক্রবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৮ ডিগ্রি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম