ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পঞ্চগড়ের তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২৩,  12:10 PM

news image

হিমশীতল বাতাসে পঞ্চগড়ের তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা বাড়লেও কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে শীতে কাঁপছে উত্তরের এ জেলা। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। তিনি বলেন, শনিবারের চেয়ে আজ রোববার তাপমাত্রা অনেকটাই বেড়েছে। রোববার সকাল ৯টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।শনিবার রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা বেশি পড়লে তাপমাত্রা বাড়ে। এ জেলা হিমালয় বিধৌত এলাকায় অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, গত দুদিন ধরেই তাপমাত্রা ১১ ডিগ্রি ঘরে তাপমাত্রা রেকর্ডের পর আজ রোববার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ১৬ ডিসেম্বর থেকে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়। স্থানীয়রা বলছেন, কুয়াশা আর বাতাসের কারণে ঠান্ডা লাগছে। ১৪-১৫ দিন পর গতকাল ভোর থেকেই কুয়াশা। কনকনে শীতের তীব্রতা না থাকলেও হিমেল হাওয়ার কারণেই বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। জেলা শহর ঘুরে দেখা যায়, আজ ভোর থেকেই কুয়াশার আবরণে ঢাকা ছিল দেশের এ প্রান্তিক জেলা। তাপমাত্রা বাড়লেও কুয়াশা ঝরা ঠান্ডা বাতাসের কারণে নেমে আসে স্থবিরতা। জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষ কাজে বের হলেও শহরের অধিকাংশ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। তবে শীত উপেক্ষা করেই আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থীরা ভোটযুদ্ধ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ও নির্বাচনী সভার মধ্য দিয়ে শীতে ঘাম ঝরাচ্ছেন প্রার্থী ও তার সমর্থকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম