ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

পঞ্চগড় ঢেকেছে কুয়াশার চাদরে

#

নিজস্ব প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০২২,  12:26 PM

news image

হেমন্তের ঘন কুয়াশার চাঁদরে মুড়েছে পঞ্চগড়। কার্তিক মাসের শুরু থেকেই ঘন কুয়াশায় পঞ্চগড়ের প্রকৃতিতে জানান দিয়েছিল শীতের আগমন। বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত পঞ্চগড়ের চারদিক ঘন কুয়াশায় ডুবে ছিল। তাপমাত্রা কমে গিয়ে ১৭ ডিগ্রিতে নেমে এসেছে। অক্টোবরের শেষে তাপমাত্রা আরও কমে যাবে, এমনটিই হয়ে আসছে। নভেম্বরের শুরু থেকেই পুরোপুরি শীত ঝেঁকে বসবে বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সপ্তাহখানেক ধরে তাপমাত্রা ১৭ থেকে ২২ ডিগ্রিতে ওঠানামা করছে।

বৃহস্পতিবার ভোর ৬টায় সর্বনিম্ন ১৮ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সপ্তাহজুড়ে দিনের বেলায় সর্বোচ্চ ২৮ থেকে ৩২ ডিগ্রিতে তাপমাত্রা ওঠানামা করছে। এদিকে, ঘন কুয়াশার কারণে রিকশা-ভ্যানে কিংবা ইজিবাইকের চালকসহ কাজে বের হওয়া নিম্ন-আয়ের মানুষদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, হেমন্ত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা গত ২২ অক্টোবর ১৭ ডিগ্রি রেকড করা হয়েছিল। আজ ভোর ৬টায় ১৮ দশমিক ৩ ডিগ্রি। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমে যেতে পারে। ধীরে ধীরে শীতের তীব্রতা শুরু হবে অক্টোবরের শেষের দিকে। নভেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমে গিয়ে পুরোপুরি শীত আসার সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম