ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পঞ্চগড়ে তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীত অনুভূতি

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২৩,  10:46 AM

news image

উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি। সকাল সকাল সূর্য উঁকি দিলেও তাপমাত্রার পারদ গিয়ে দাঁড়িয়েছে ১১ ডিগ্রির ঘরে। রবিবার ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ করা গেছে। সরেজমিন দেখা গেছে, সপ্তাহজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর এ জেলায় গত দু-দিন ধরে কিছুটা বেড়েছে তাপমাত্রা। তবে কুয়াশার পরিমাণ কমে আসলেও অব্যাহত রয়েছে পাহাড়ি হিমেল বাতাসের সঙ্গে শীত। এতে করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দুর্ভোগে পড়ছে পঞ্চগড়ের নিম্ন আয়ের সাধারণ মানুষ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বলেন, টানা ৭দিন জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও দুদিনে তা বেড়ে রবিবার ভোর সকাল ৬টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ৭ দিন ধরে ৯ থেকে ১০ ডিগ্রিতে উঠানামা করলেও গত শনিবার রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম