ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সৌদি ভাড়াটে বাহিনীর সমাবেশে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ ফের অপূর্ব-নীহার রসায়নে মুগ্ধ দর্শক, কোটির ঘরে ‘ভালো আছো তো’ পাঁচ জেলার মানুষ ট্রেনে কক্সবাজার যেতে পারবেন আজ থেকে শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয় ১৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা রাখতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

#

নিজস্ব প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২৫,  4:42 PM

news image

রবিবার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, তবে ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক ছিল। শনিবার একই সময় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী, পঞ্চগড় সদরসহ পুরো জেলায় ভোররাত থেকেই শীতল হাওয়া বইছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও রবিবার তা আরও কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে বলেও তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম