ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

পছন্দের জায়গা না দিলে নয়াপল্টনেই সমাবেশ: মির্জা আব্বাস

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২২,  3:23 PM

news image

পছন্দের জায়গা না দিলে নয়াপল্টনেই বিএনপি গণসমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ডিএমপি যেসব জায়গার কথা বলছে, সেসব জায়গায় অবস্থা নাই বলেও জানান তিনি। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, আমরা নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েছি। এর বিকল্প হিসেবে আমাদের গ্রহণযোগ্য ও পছন্দনীয় জায়গা দিলে আমরা মেনে নেব। পছন্দ না হলে আমরা যে জায়গার জন্য আবেদন করেছি, সেখানেই সমাবেশ করবো। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর আতঙ্কে রয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি সড়কে সমাবেশ করলে জনদুর্ভোগ হয়। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক ২০ বছর ধরে বন্ধ, ধানমন্ডি ৩২ নম্বর সড়কও বন্ধ। এতে কি জনদুর্ভোগ হয় না? তিনি আরও বলেন, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। আমরা নয়াপল্টনে সমাবেশের কথা বলেছি। বিকল্প প্রস্তাব দিতে হলে সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে। নয়াপল্টনে সমাবেশের অনুমতি পুলিশ না দিলে কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। নয়াপল্টনেই সমাবেশ করবো। তবে আমরা চাই, পুলিশ যেন দলীয় ভূমিকা পালন না করে। গণসমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। গ্রেফতার ও ভয়ভীতি উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশ সফল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বাসায় থাকতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে। পুলিশের ভয়ে কর্মীরা ঘুমাতে পারছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম