ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি ১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের বড় সুখবর দিল সরকার তিউনিশিয়ার জালে জাপানের এক হালি

নয়া পল্টনে চলছে ছাত্রদলের সমাবেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২২,  12:54 PM

news image

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা নুরে আলম মৃত্যুর প্রতিবাদে রাজধানীর নয়া পল্টনে চলছে ছাত্রদলের সমাবেশ। শনিবার (৬ আগস্ট) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, পরিচালনা করছেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। মঞ্চে আরও উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী, কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, সুলতান সালাহ উদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, আমিরুজ্জামান খান আলিম, রাজিব আহসান, আকারামুল হাসান, হাবিবুর রশীদ হাবিব, ইকবাল হোসেন শ্যামল রয়েছেন। ছাত্রদলের এই সমাবেশ ঘিরে পুলিশ মোতায়েন রয়েছে নয়া পল্টনে। সড়কের এক পাশে যানবাহন চলাচল করছে। বেশ কয়েক বছর পর নয়া পল্টনে সমাবেশ করার অনুমতি পেল ছাত্রদল। উল্লেখ্য, গত ৩১ জুলাই লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের হামলায় নিহত হন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা আবদুর রহিম, আহত হন নূরে আলমসহ অনেকে। গুলিবিদ্ধ নুরে আলম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম