ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

নয়াপল্টনে যুব সমাবেশ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৩,  3:13 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকায় ‘যুব সমাবেশ” করছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার দুপুর সোয়া ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে এ সমাবেশ শুরু হয়। বেলা ১১টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে শুরু করেন। সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন হাজার হাজার নেতাকর্মী। যুবদলের ঢাকার বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। মাথায় পরেছেন বিভিন্ন রঙের টুপি। এসময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশকে ঘিরে নয়াপল্টনে এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম