ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু, সতর্ক অবস্থানে ‍পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২,  9:12 PM

news image

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দুপুর ২টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরু আগেই বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা পার্টি অফিসের সামনে বিভিন্ন স্লোগান সহকারে জড়ো হতে থাকেন। স্লোগানে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুলসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনায় রয়েছেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। এদিকে বিএনপির এই প্রতিবাদ সমাবেশ ঘিরে নয়াপল্টনে দলটির কার্যালয়ের সামনের রাস্তা নাইটিংগেল-ফকিরাপুলের মোড় বন্ধ রয়েছে। অপ্রীতিকর যেকোনো ঘটনা এড়াতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে। এর আগে, ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশে ১৩ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় ও মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম