ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয় শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে ১১ সংগঠনের স্মারকলিপি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে চলছে গণভোট জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়

নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০২৬,  11:08 AM

news image

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান হোসেন (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চিত্রা নদীর ওপর অবস্থিত এসএম সুলতান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান জেলার কালিয়া উপজেলার পেড়লী-শীতলবাটি গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে নড়াইল শহরের মহিষখোলা পুরাতন ফেরিঘাট এলাকায় বসবাস করতেন। মেহেদী এ বছর নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত ইমরান হোসেন সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের ইনামুল খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে মেহেদী হাসান গোবরা এলাকা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাড়িতে ফেরার পথে এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী হাসান এবং ভ্যানে থাকা ইমরান হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। আহত ইমরান হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম