ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা

নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২৬,  11:10 AM

news image

মাদকসেবনের বিরোধের জেরে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবনের প্রতিবাদ করায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) কাসেদ মোল্যার সঙ্গে হাসিব মোল্যার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি মেম্বার কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন। 


এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদততলা ত্রি-মোহনার মোড়ের দোকানে গেলে মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে মেম্বার কাসেদকে মারধরের বিষয়টি জানতে চান। দুইপক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো হাসিব মোল্যা তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা এলাকায় পৌঁছালে তিনি মারা যান। 


আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত যুবক কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২০) পালিয়ে যায়।  


কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহত মানসুরের মরদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসিব মোল্যাকে আটকের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম