ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান নড়াইলে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি, জানালেন সালাহউদ্দিন জুলাই শহীদ-দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে হবে: জোনায়েদ সাকি কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা

নড়াইলে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

#

১৭ ফেব্রুয়ারি, ২০২৬,  11:47 AM

news image

নড়াইলের হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের কলস প্রতীকের সমর্থক হুমায়ুন মোল্যার একটি ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিলডুমুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। হুমায়ুন মোল্যার পরিবারের দাবি, ধানের শীষের সমর্থক রিয়াজুল ইসলাম টিংকুর সমর্থকরা তাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। ধানের শীষের সমর্থক বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর আগে দুই দফায় ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (কলস প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হবখালীর বাগডাঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলস প্রতীকের পক্ষের আহতরা হলেন— হবখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আতিয়ার রহমান, সৈয়দ মাহিন আলী, সৈয়দ রেন্টু আলী, সৈয়দ খেজির আলী ও সৈয়দ আইয়ুব আলী। তারা সবাই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ধানের শীষের পক্ষের আহত হয়েছেন আশরাফুল শেখ। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কলস প্রতীকের সমর্থকরা ধানের শীষের সমর্থক আশরাফুল শেখকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে রাত সাড়ে ৮টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধানের শীষের সমর্থকরা কলস প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযো ওঠে। এতে তাদের ৫ জন আহত হন। আহতদের সবাই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই রাতেই স্বতন্ত্র কলস প্রতীকের সমর্থক হবখালি ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্যার বাড়ির একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম