ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

নৌপথে পুরোপুরি নিরাপত্তা তিন বছরের মধ্যেই: প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৩,  3:01 PM

news image

আগামী তিন বছরের মধ্যে নৌপথে পুরোপুরি নিরাপত্তা নেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেই সঙ্গে এবারের ঈদযাত্রা পুরোটাই ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবারের ঈদ আনন্দায়ক হয়েছে; মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছে এবং ফিরতে পারছে। ঈদের ছুটির পর রোববার (২ জুলাই) প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। খালিদ মাহমুদ বলেন, ‘নৌনিরাপত্তার জন্য যতটুকু প্রস্তুতি দরকার সেটি আগে পর্যাপ্ত ছিল না। গত ১৫ বছরে আমরা নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। নৌপথ খননের ব্যবস্থা নিয়েছি। খননের জন্য ড্রেজার সংগ্রহ করছি। আগামী ৩ বছর পর আধুনিক নৌপথ ও নৌনিরাপত্তায় যথাযথ ব্যবস্থা দেখতে পারব। এ লক্ষ্যে যেসব ব্যবস্থা নেয়া দরকার সেটি করতে পারব ‘ প্রতিমন্ত্রী জানান, গত শুক্রবার (৩০ জুন) ঢাকা সদরঘাট টার্মিনালের লালকুঠি ঘাটে বার্দিং করা লঞ্চ ‘এমভি ময়ুর-৭’-এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় কোনো হতাহত হয়নি। ঘটনা তদন্তে নৌপরিবহন অধিদফতর ছয় সদস্যের একটি কমিটি করেছে। কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলে জন্য বলা হয়েছে। এদিকে, গতকাল (শনিবার) ঝালকাঠির সুগন্ধা নদীতে  তেলবাহী জাহাজ ‘ওটি সাগর নন্দিনী-২’-এ অগ্নিকাণ্ড ঘটে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ওয়েল ট্যাংকারে আগুন না লাগায় বড় ধরনের বিপর্যয় থেকে লঞ্চটি বেঁচে গেছে। ঝালকাঠি জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, ‘গতবারের চেয়ে পশু কোরবানি এবার বেশি হয়েছে। তীব্র তাপদাহের মধ্যে ঈদে প্রশান্তির বৃষ্টি এসেছে। এটা আল্লাহর বিশেষ রহমত। এখন আমন ধান রোপণের সময়। তীব্র তাপদাহে ক্ষেত-খামার চৌচির হয়ে পড়েছিল। বৃষ্টি হওয়ার ফলে ধানের বীজ রোপণ করা কৃষকদের জন্য সহজ হয়েছে। কৃষকের কাছে এ বৃষ্টিটা ঈদের উপহার। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তা রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করেছেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম