ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ হজ শেষে সৌদি আরব থেকে ফিরেছেন ৬৪১৬৩ হাজি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার

নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবি, ৩ মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২১ সেপ্টেম্বর, ২০২২,  11:26 AM

news image

কি‌শোরগ‌ঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের পাগলা থানার চরশাখচুড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহেবের চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপ‌জেলার পাগলা চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত,

একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন ও হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামিম (৩৫)।এ বিষয়ে হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু জানান, ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে এসে সা‌হে‌বের চর এলাকায় নৌকাডুবির ঘটনায় নি‌খোঁজ তিনজনের মরদেহ ওই এলাকা থেকে উদ্ধার করা হয়। বর্তমানে নৌ পুলিশের হেফাজতে মরদেহ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে অভিভাবকদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম