ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন সাতক্ষীরা কালিগঞ্জে মাছের ঘেরের পাশে যুবকের মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ ক্রিপ্টো ব্যবসা থেকে ১ বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার মেক্সিকোয় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি ২০২৭ সালের হজের নিবন্ধন শুরু সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২২,  10:30 AM

news image

আজ সোমবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতোমধ্যে বিলবোর্ড, তোরণ আর ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জেলা। সোমবার (৫ ডিসেম্বর) শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। তবে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। জানা গেছে, ২০১৯ সালের ২০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। যেখানে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছিলেন অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী জানান, যারা দলের জন্য কাজ করবে তাদের কমিটিতে আনবেন কেন্দ্রীয় নেতারা। আমি কমিটিতে থাকি বা না থাকি দলের জন্য সবসময় কাজ করছি, আগামীতেও কাজ করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম