ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

নোয়াখালীতে পানিতে ডুবে পৃথক স্থানে ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২২,  3:10 AM

news image

নোয়াখালীর সেনবাগ ও চাটখিল উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাই-বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। শুক্রবার (৬ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক স্থানে পুকুর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।  নিহতরা হলেন, সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানির বাড়ির মোস্তফার ছেলে আলিফ (২) ও মাহির আক্তার (২), ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া পাটোয়ারী বাড়ির কুয়েত প্রবাসী মহিন উদ্দিনের মেয়ে স্কুল ছাত্রী মাইশা আক্তার (১০) এবং চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে মো. স্বপন (৫০)।  স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানির বাড়ির মোস্তফার দুই যমজ ছেলে-মেয়ে পুকুর পাড়ে খেলা করতে যায়।

দুপুরের কোনো একসময় পরিবারের লোকজনের অজান্তে তারা দু’জন পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তাদের পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার  করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।  অপরদিকে শুক্রবার বিকেলে সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া পাটোয়ারী বাড়ির কুয়েত প্রবাসী মহিন উদ্দিনের মেয়ে জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী মাইশা বাড়ির শিশুদের সঙ্গে খেলতে গিয়ে ঘরের পাশের পুকুরে পড়ে ডুবে যায়। অন্য শিশুদের চিৎকারে বাড়ি লোকজন এগিয়ে এসে পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম