ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, এবারও অনলাইনে বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ফিতরার হার নির্ধারণ খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে মুরগি-ডিম নেবে না সৌদি আরব

নোয়াখালীতে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে যুবককে গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২২,  2:01 PM

news image

নোয়াখালীর সদরে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৬ জুলাই) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন আল-আকসা রেস্তোরার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় অভিযুক্ত যুবকের কাছ থেকে ভুক্তভোগীর আপত্তিকর ভিডিও সম্বলিত একটি মোবাইল, দুটি সিম, একটি মেমোরি কার্ড, ভুক্তভোগীর আপত্তিকর ছবির স্ক্রিনশট পাঁচ পাতা ও নগদ ৪১৫ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. কালাম ওরফে কালা মিয়া (৩০) উপজেলার নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যম করিমপুর গ্রামের বাসিন্দা। র‌্যাব জানান, সৌদি প্রবাসীর স্ত্রী বাবার বাড়িতে ঘর নির্মাণ করে ছোট দুই ছেলেকে নিয়ে বসবাস করছিলেন। গ্রেপ্তারকৃত কালাম ভুক্তভোগীকে বিয়ের আগে থেকে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিত। এরপর গত ২৬ জুন সুযোগ পেয়ে কালাম ওই ভুক্তভোগীকে ধর্ষণ করে। এদিকে ধর্ষণের পর কালাম ভুক্তভোগী ও তার সৌদি প্রবাসী স্বামীকে ফোন করে ১০ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়া হলে ভুক্তভোগীর ভিডিও ও স্থিরচিত্র ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সুধারাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এরপর কালামকে গ্রেপ্তার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম